Latest

শিশু নির্যাতন

কুষ্টিয়ায় ৫ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত প্রতিবেশী গ্রেপ্তার

কুষ্টিয়ার দৌলতপুরে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মোজাম মন্ডল নামের এক প্রতিবেশীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে মরিচা ইউনিয়নের বৈরাগীরচর ফরাজীপাড়া এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
খুলনায় শিশুকে মোবাইলে ছবি দেখানোর প্রলোভনে যৌন নিপীড়নের চেষ্টা

খুলনা মহানগরীর হরিণটানা থানা এলাকায় নয় বছরের এক শিশুকে মোবাইলে ছবি দেখানোর প্রলোভন দিয়ে যৌন নিপীড়নের চেষ্টা করা হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী শিশুর পিতা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত মজিবুর রহমান মফিজ পলাতক রয়েছে এবং তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

ফরিদপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণ: যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

ফরিদপুরের সালথায় ৯ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় শওকত মিয়া (৩৮) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ফরিদপুরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে আদালত তাকে এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

ভোলাহাটে শিশুকে ধর্ষণের অভিযোগে এনজিও কর্মী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে একটি বেসরকারি সংস্থার (এনজিও) মাঠ কর্মীর বিরুদ্ধে ছয় বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত যুবক রাকিবুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগী শিশুকে উদ্ধারের পর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নরসিংদীতে ৩ মাসের শিশুকে নির্যাতন: পাষণ্ড চাচী লতা গ্রেপ্তার

নরসিংদীর মাধবদীতে তিন মাস বয়সী শিশু রিজিককে নির্মমভাবে নির্যাতনের ঘটনায় দেশজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। এই লোমহর্ষক ঘটনার প্রধান আসামি পাষণ্ড চাচী ফারজানা আক্তার লতাকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওর সূত্র ধরে এই চাঞ্চল্যকর অভিযান চালানো হয়।

কলাপাড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেফতার ১

পটুয়াখালীর কলাপাড়ায় চার বছরের এক কন্যাসন্তানকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনার পরপরই অভিযান চালিয়ে পুলিশ সহায়তাকারী একজনকে গ্রেফতার করলেও মূল অভিযুক্ত পলাতক রয়েছে। ন্যাক্কারজনক এই ঘটনাটি স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে।